2013-এর আগে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন? একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, যা আপনার একবার যাচাই করে নেওয়া উচিত
2 মিনিট পড়ার সময়
2013-এর আগে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুরু করে থাকলে, একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের বিষয়ে আপনার জেনে রাখা উচিত।
2013-এর আগে সমস্ত বিনিয়োগকারীর জন্য মিউচুয়াল ফান্ডের মাত্র একটি প্ল্যান ছিল। বিনিয়োগ ডিস্ট্রিবিউটর, অ্যাডভাইজার, ব্যাঙ্ক বা সরাসরি মিউচুয়াল ফান্ড কোম্পানির মাধ্যমে করা হোক না কেন, সবাই একই প্ল্যানে থাকতেন।
1 জানুয়ারি, 2013 থেকে SEBI ডাইরেক্ট প্ল্যান নামে একটি আলাদা বিকল্প চালু করে। এই পরিবর্তনের ফলে, যাঁরা 2013-এর আগে থেকেই বিনিয়োগ করে আসছিলেন, তাঁদের একটি পছন্দের সুযোগ দেওয়া হয় — তাঁরা হয় তাঁদের বিদ্যমান বিনিয়োগ ব্যবস্থা চালিয়ে যেতে পারতেন, নয়তো চাইলে পরিবর্তন করতে পারতেন।
অনেক বিনিয়োগকারী কোনো পদক্ষেপ না নিয়েই তাঁদের বিনিয়োগ চালিয়ে যান। সময়ের সাথে সাথে, কিছু বিনিয়োগকারী হয়তো লক্ষ্য করেছেন যে তাঁদের বিনিয়োগ এখনও রেগুলার প্ল্যানেই রয়ে গেছে, অথচ আজ তাঁদের ফোলিওর সাথে কোনো ডিস্ট্রিবিউটর কোড যুক্ত নেই।
আপনি যদি এই ধরনের বিনিয়োগকারীদের মধ্যে একজন হন, তাহলে আপনার কাছে এখন 2টি সহজ বিকল্প রয়েছে:
1. আপনার বিনিয়োগ একজন ডিস্ট্রিবিউটরের সঙ্গে রি-ম্যাপ করুন
আপনি যদি আপনার বিনিয়োগে সহায়তা চান, তাহলে একজন ডিস্ট্রিবিউটর বা অ্যাডভাইজার বেছে তাঁকে আপনার ফোলিওর সাথে যুক্ত করতে পারেন।
ডিস্ট্রিবিউটর নিচের পরিষেগুলোতে সহায়তা করতে পারেন:
- বিনিয়োগ সহায়তা
- লেনদেন সংক্রান্ত সহায়তা
- পোর্টফোলিও পর্যালোচনা
- নির্দেশনা ও প্রশ্নের সমাধান
যেহেতু বিনিয়োগ একই প্ল্যানে অব্যাহত থাকে, তাই এই বিকল্পে সাধারণত কোনো করের প্রভাব পড়ে না।
2. ডাইরেক্ট প্ল্যানে স্যুইচ করুন
আপনি যদি নিজে বিনিয়োগ পরিচালনা করতে পছন্দ করেন, তাহলে ডাইরেক্ট প্ল্যানে স্যুইচ করার বিকল্পটি বেছে নিতে পারেন।
তবে বিনিয়োগকারীদের মনে রাখা উচিত যে এই স্যুইচকে গণ্য করা হয়:
বিদ্যমান প্ল্যান থেকে রিডেম্পশন, এবং
নতুন প্ল্যানে নতুন বিনিয়োগ
এই কারণে, ক্যাপিটাল গেইন ট্যাক্সের প্রভাব পড়তে পারে। এই পদক্ষেপ নেওয়ার আগে বিনিয়োগকারীরা কোনো ট্যাক্স অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ করে নিতে পারেন।
স্যুইচের অনুরোধ সাধারণত নিচের মাধ্যমে জমা দেওয়া যায়:
MF সেন্ট্রাল বা সংশ্লিষ্ট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি/RTA অফিসের মাধ্যমে অনলাইনে।
বিনিয়োগকারীরা চাইলে কোনো পরিবর্তন না করে তাঁদের বর্তমান বিনিয়োগ ব্যবস্থায় থেকে যেতেও পারেন।
কোনো একটি বিকল্পই সবার জন্য উপযুক্ত নয়। সঠিক পছন্দ নির্ভর করে আপনি বিনিয়োগ সহায়তা চান কি না, নিজে পরিচালনা করতে পছন্দ করেন কি না এবং সম্ভাব্য করের প্রভাব নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন কি না, যদি প্রযোজ্য হয়। আপনার বিকল্পগুলো বোঝা আপনাকে একটি সুচিন্তিত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
করের প্রভাব, যদি কিছু থাকে, তা প্রতিটি বিনিয়োগকারীর ক্ষেত্রে আলাদা হতে পারে। প্রয়োজন হলে, যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিনিয়োগকারীদের তাদের ট্যাক্স অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত।
মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ, সমস্ত স্কিম সংক্রান্ত নথি ভালো করে পড়ে নেবেন।